রবিবার, ২১ Jun ২০২৬, ১২:১১ অপরাহ্ন

আশুলিয়ায় দেশীয় অস্ত্র উদ্ধার আটক ৫

আশুলিয়ায় দেশীয় অস্ত্র উদ্ধার আটক ৫

এবিএম জাহাঙ্গীর আলম স্বপন ,সাভার: আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্তত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ (২৩ জানুয়ারি) দুপুরে প্রিজন ভ্যানে করে গ্রেপ্তার আসামিদের ঢাকার আদালতে পাঠানো হয়। এর আগে,গতকাল সোমবার রাত্র ১টার সময় আশুলিয়ার জামগড়ার রোজ পোশাক কারখানা এলাকায় হামলার সময় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী অমিত।

আটক আসামিরা হলেন,কিশোরগঞ্জের তারাইল থানার পুয়ুরা এলাকার মো: সিরাজুল ইসলামের ছেলে মো: শফিকুল ইসলাম (১৬), ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কেপেয়াজানি বটতলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো: লাহীম (১৩),ভোলা জেলার সদর থানার কুষ্টিয়া এলাকার মো: এ আনসার আলীর ছেলে মো: নাহিদ নেহাল (১৬), বগুড়া জেলার সদর থানার আকাশতারা এলাকার মো: কাজল মোল্লার ছেলে মো: হৃদয় মোল্লা (১৬) এবং ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মহেষপুর এলাকার মো: আমিরুল ইসলামের ছেলে মো: আলীম ইসলাম (১৬)। তারা সবাই আশুলিয়ার জামগড়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলো।স্থানীয়রা জানান,সোমবার দিবাগত রাত্র সাড়ে ১২টার দিকে জামগড়ার রূপায়ন মাঠ এলাকায় জনৈক লিটনের বাড়িতে পূর্ব শত্রুতার জেরে হামলা চালায় কিশোর গ্যাং সদস্যরা। এসময় স্থানীয় লোকজন বাধা দিলে তারা তিনজনকে আহত করে। পরে এলাকাবাসী একত্রিত হয়ে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে তিনটি দেশীয় তৈরী রামদাসহ আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

আটক হৃদয়ের বরাত্র দিয়ে পুলিশ জানায়,তৈয়ব,রতন ও জিনুসহ কয়েকজন লিটন নামে এক ব্যক্তিকে মারার জন্য আটক ৫ জনসহ ১৫/২০ জনকে রামদা দিয়ে পাঠায়। কথামত তারা জামগড়ার রূপায়ন মাঠ এলাকার লিটনের বাড়িতে হামলা চালায়। তবে স্থানীয়রা এসময় বাধা দেয়। পরে এলাকাবাসী তাদের আটক করে থানায় খবর দেয়।উক্ত বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী অমিত এর কাছে জানতে চাইলে প্রতিদিনের কাগজ প্রতিবেদককে তিনি বলেন, ঘটনাস্থল থেকে ৫ জন-কে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |