মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
মোঃ নাঈমুজ্জামান নাঈম, নিজস্ব প্রতিবেদক :কুলিয়ারচরে বসে চীনে লেখা পড়া করার সুযোগ করে দেয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
শনিবার দুপুরে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এ মন্তব্য করেন তিনি।তিনি বলেন, এ বিদ্যালয়ের এতো সুন্দর অনুষ্ঠান দেখে মুগ্ধ ও মহা খুশি হয়েছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ বিদ্যালয়ে একটি স্মার্ট ক্লাসরুম করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের মান্যবর রাষ্ট্রদূত মিঃ ইয়াও ওয়েন এর স্পাউস মিসেস লি ইউ, মান্যবর রাষ্ট্রদূতের মেয়ে মিস ইয়াও জিয়াউ।
এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কাজী মহুয়া মমতাজ, বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ ঘোষ, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও ফারজানা আলম ও কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান।