বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

সন্দ্বীপে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, বাচ্চা প্রসবের পর পালিয়ে গেল প্রেমিক

সন্দ্বীপে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, বাচ্চা প্রসবের পর পালিয়ে গেল প্রেমিক

মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি: চট্টগ্রামের সন্দ্বীপে কিশোরীকে ধর্ষণের দায়ে শিপন (২২) ও তাঁর পিতা মোঃ আলাউদ্দিন(৪৩) কে গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ। গ্রেফতারের পর  শুক্রবার ২২মার্চ  দুপুরে সন্দ্বীপ চৌকি আদালতে হস্তান্তর করা হয়।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার পৌরসভা এলাকার এক কিশোরীর (১৬) সাথে  প্রেমের সম্পর্কে জড়িয়ে বিবাদী শিপন তাঁকে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে  ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। জানাজানি হলে শিপনের পিতা আলাউদ্দিন কিশোরীকে ছেলের সাথে বিয়ের আশ্বাস দেয়। পরবর্তীতে এ বছর ১মার্চ কিশোরী বাচ্চা প্রসব করলে ছেলে ও তার বাবা স্থানীয় হাসপাতাল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় ওই কিশোরীর মা  বাদী হয়ে ২০২৪ সালের ৪ মার্চ সন্দ্বীপ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ২০০০(১)/৩০ মামলা দায়ের করেন।এ বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কবির হোসেন পিপিএম বলেন,স্পর্শকাতর মামলা হওয়ায় আমরা দ্রুত আসামি গ্রেফতার করে আইনের আওতায় এনেছি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |