বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
হুমায়ুন আহমেদ: ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর গৃহবধূ হাজেরা খুনের ঘটনায় প্রধান আসামী সোহেল (৩৮) কে টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ভালুকা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায় বুধবার ভালুকা মডেল থানার এস আই নিরুপম নাগ বিপিএম এর নেতৃত্বে একটি চৌকশ আভিযানিক টিম ঢাকা, ফরিদপুর, গাজীপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে সোহেলকে আটক করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, আটকের পর আসামীর দেওয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত একটি চাকু বাড়ীর পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আসামী সোহেল রানা (৩৮) নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ ৮ নং জি.আর আমলী আদালত, ময়মনসিংহে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে বলেও জানান ওসি।