মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

বাঁশখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ইয়ামুন নাহার এগিয়ে

বাঁশখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ইয়ামুন নাহার এগিয়ে

বাঁশখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ইয়ামুন নাহার এগিয়ে

চট্টগ্রাম অফিসঃ আসন্ন নির্বাচনে বাঁশখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইয়ামুন নাহার এগিয়ে রয়েছেন বলে জানিয়েছে উপজেলার জনসাধারন।

জানা গেছে,চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক বেসরকারি পরিদর্শক, বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, সাবেক ছনুয়া ইউপি সদস্য, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রাম এবং চট্টগ্রাম সমিতি ঢাকা এর আজীবন সদস্য, চট্টগ্রাম প্রিপটারী স্কুল এন্ড কলেজের পরিচালক, ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইয়ামুন নাহার।

ইয়ামুন নাহার একজন সমাজসেবিকা।এছাড়াও তিনি আওয়ামী লীগের সমর্থক হিসেবেও এলাকায় পরিচিত।উপজেলায় ও তার নিজ এলাকার নারীদের অধিকার আদায়ের যে কোনো কর্মসূচিতে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

নির্বাচনে বাঁশখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইয়ামুন নাহার প্রার্থী ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগ, উঠান বৈঠকসহ নানা প্রচারণা চালাচ্ছেন।

তিনি পারিবারিকভাবে জনসেবা ও অসহায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।তৃণমূল থেকে বেড়ে উঠা ইয়ামুন নাহার নারী শিক্ষা, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন এর বিরুদ্ধে দেশের বিভিন্ন স্তরে সচেতনতা মূলক প্রোগ্রাম করে বিভিন্ন সংগঠন থেকে পুরস্কৃত হয়েছেন।

নারী ক্ষমতায়ন, সুশাসন ও মানবাধিকার বিষয়ে সরকারিভাবে দক্ষিণ কোরিয়া,সিঙ্গাপুর ও ভারতে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

ইয়ামুন নাহার বলেন, আমি আওয়ামী লীগের রাজনীতির সমর্থক।সব সময় চিন্তা দলের জন্য কাজ করার। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নতুনদের নেতৃত্বে নিয়ে আসছেন। তাই আমি নির্বাচনে জয়ী হলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করতে চাই।

একবার উপজেলা পরিষদ নির্বাচনে বাঁশখালীর মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন তাই আমি সবার প্রতি কৃতজ্ঞ, আমি সবসময় বাঁশখালীর সর্বস্থরের জনগণের পাশে আছি ভবিষ্যতেও গণমানুষের পাশে থাকবো।

আগামীদিনে বাঁশখালীকে স্মার্ট বাঁশখালী গঠনে অংশীদার হতে চাই এবং নারী নেতৃত্ব বিকাশ এর পথ স্বচ্ছও প্রসারিত করতে চাই। সেই লক্ষ্য নিয়েই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করছি। নির্বাচিত হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। নির্বাচিত হয়েবাঁশখালী উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করবো ইনশা-আল্লাহ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |