মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

পায়ের জাদুতে রাব্বির জিপিএ ৫

পায়ের জাদুতে রাব্বির জিপিএ ৫

পায়ের জাদুতে রাব্বির জিপিএ ৫

মোঃ হাসানুজ্জামানঃ  সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বজলুর রহমানের ছেলে রাব্বি। সে হাজি তোবারাক আলী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে।

সময়টা ২০১৬ সালের ৫ অক্টোবর। স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় রফিকুল ইসলাম রাব্বি। পরে চিকিৎসকের সিদ্ধান্তে তার দুটি হাত কেটে ফেলতে হয়। তারপরও দমে যায়নি অদম্য এ মেধাবী।

বাবা বজলুর রহমান বলেন, ‘আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। আমার ছেলের মনোবল ও কঠোর পরিশ্রমের এই ফল। অগণিত মানুষের দোয়া ও ভালোবাসা আমার ছেলের সঙ্গে আছে।’

ভাটিয়ারী হাজি তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য বলেন, শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরেও রাব্বি অন্যান্য শিক্ষার্থীদের চেয়ে ভালো ফলাফল করায় আমরা মুগ্ধ। সে জীবনে অনেক বড় হোক, এটাই প্রত্যাশা করি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |