রেজাউল করিম খান, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার মাদক ব্যবসায়ী রুবেলকে ৩০ গ্রাম হেরোইন সহ আটক করেছে সলঙ্গা থানা পুলিশ। আটক রুবেল হোসেন (৩৫) সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার আকবর আলীর ছেলে।
রবিবার রাত ৯ টার দিকে নলকা ইউনিয়নের বুড়িবাড়ি নামক স্থান থেকে রুবেলকে আটক করে সলঙ্গা থানা পুলিশের একটি টহল টিম।
সলঙ্গা থানার এএসআই জিয়াউর রহমান , জানান, রুবেলকে ৩০ গ্রাম হিরোইনসহ আটক করা হয়েছে । মাদক আইনে মামলা করা হবে ।