মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

পেশায় জেলে, তবুও নাম নেই জেলে নিবন্ধন তালিকায়

পেশায় জেলে, তবুও নাম নেই জেলে নিবন্ধন তালিকায়

আজিজুলহক আজিজ,কুতুবদিয়া: কক্সবাজারের কুতুবদিয়ায় প্রায় ১৬হাজারের বেশি জেলে থাকলেও নিবন্ধন তালিকায় নাম রয়েছে ১০হাজার ৯০০ জনের।তবে উপজেলা মৎস্য অফিস বলছে,জেলে নিবন্ধনের ফরম নেই ফলে প্রকৃত জেলে হলেও নতুনভাবে নিবন্ধন সম্ভব হচ্ছেনা।জেলে নিবন্ধনের ফরম নেই কুতুবদিয়া মৎস্য অফিসে। তালিকাভুক্ত হতে না পারায় প্রনোদনার চাল পাবেনা প্রায় ৫ হাজার জেলে।

৩৫ বছর বয়সী মো.রহিম। তার পেশা জেলে । তিনি জীবনের অন্তত ২২ বছর ধরে এই পেশায় আছেন। এটাই তাদের জীবিকার একমাত্র মাধ্যম। যেন সাগরের ঢেউয়ে জীবন দোলে রহিমের মতো হাজার হাজার জেলের। তবে নিবন্ধন তালিকায় নাম ওঠেনি। নিবন্ধন করতে দ্বারে দ্বারে ঘুরেও মিলছেনা ফরম,আবেদনও করতে পারছে না,নিবন্ধিত হতে পারেনি জেলে পেশায় থেকেও।

সাগরে মাছ ধরা বন্ধে ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে গত ২১ মে থেকে। দুই মাসের অধিক সময় বেকার থাকবে কুতুবদিয়া উপজেলার অন্তত ১৬ হাজার জেলে। এসব জেলে পরিবারে প্রনোদনা হিসেবে দুই কিস্তিতে চাল দেয়া হয়ে থাকে।উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, নিবন্ধিত বা তালিকাভুক্ত জেলে রয়েছে ১০ হাজার ৯০০ জন। এছাড়া তালিকার বাইরে রয়েছে অন্তত: আরো ৫ হাজার জেলে। কেবল তালিকায় নাম থাকা জেলেরাই এই চাল পেয়ে থাকে।জেলেদের তালিকা তৈরিতেও রয়েছে নানা অনিয়ম। প্রকৃত জেলেদের অনেকের নাম ওঠেনি তালিকায়। আবার জেলে কার্ড থেকেও তালিকা থেকে বাদ পড়েছেন অনেক জেলে।
জানা গেছে, অনেক জেলে পেশায় রয়েছে বিভিন্ন কারেণেই নিবন্ধনের তালিকায় নাম উঠাতে পারেনি এমনও রয়েছে। সব চেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে তালিকাভুক্ত হতে সরকারি ফরমে আবেদন করতে হবে। উপজেলা মৎস্য অফিসে ফরম নেই অন্তত আড়াই বছর যাবৎ।

উপজেলা মেরিন ফিশারিজ অফিসার নাজমুস সাকিব বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক সাগরে ৬৫ দিনের মৎস্য আহরণে নিষেধাজ্ঞার পর থেকেই প্রনোদনার চাল বিতরণে সব ইউনিয়নেই ডিও লেটার প্রেরণ করা হয়েছে। ৬ ইউনিয়নে মোট ১০ হাজার ৯০০ জন তালিকাভুক্ত জেলে রয়েছেন। প্রথম কিস্তিতে ৫৬ কেজি করে প্রতিটা জেলে চাল পাবেন। নতুন ৫ হাজার জেলের তালিকাভুক্তির জন্য ফরমের চাহিদা পত্র দিয়েছেন প্রায় ২ বছর আগে । এখন পর্যন্ত ফরম সরবরাহ হয়নি। ফলে প্রকৃত জেলে হলেও নতুনভাবে তালিকাভুক্তি করা সম্ভব হচ্ছেনা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |