মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

কুতুবদিয়ায় ফরহাদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কুতুবদিয়ায় ফরহাদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কুতুবদিয়ায় ফরহাদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আজিজুলহক আজিজ,কুতুবদিয়া : কুতুবদিয়ায় ফরহাদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ জুন) বিকালে আলী আকবর ডেইল ইউনিয়নের শান্তি বাজারে শত শত মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করে নিহত ফরহাদের খুনীদের বিচারের দাবীতে স্লোগান ও বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, মোহাম্মদ রুকন উদ্দিন, নিহত ফরহাদের মা আমেনা বেগম,আতিকুর রহমান, আবুল হাসনাত, নেজাম কোম্পানি, সিরাজ কোম্পানি, মোতালেব মাঝিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের একমাস পূর্ণ হতে চলেছে অথচ প্রধান আসামীসহ সবাই ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে সকল খুনীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন তারা। এই সময় প্রধান আসামী ইউপি সদস্য মোশারফ হোসেনের দীর্ঘদিনের অপকর্ম ও নৈরাজ্যের কথা তোলে ধরেন এবং খুনীরা নিহত ফরহাদের পরিবার কে বারবার মামলা তোলে নেওয়াসহ এলাকা ছাড়া করার হুমকি প্রদর্শন করে যাচ্ছে বলে জানান বক্তারা।

উল্লেখ্য: গত ২৩ মে আলী আকবর ডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় ইউপি সদস্য মোশাররফের ছুরিকাঘাতে মোহাম্মদ ফরহাদ নামে এক যুবক নিহত হয়। পরের দিন নিহত মোহাম্মদ ফরহাদের মা আমেনা বেগম বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |