মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

ধোবাউড়ায় ছয়লক্ষ টাকার হেরোইসহ আটক ২

ধোবাউড়ায় ছয়লক্ষ টাকার হেরোইসহ আটক ২

ইস্রাফিল হোসাইন পাপ্পুুঃ ময়মনসিংহের ধোবাউড়ায় ছয়লক্ষ টাকার (৬০গ্রাম) হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলা হাসপাতাল মোড় থেকে হেরোইন পাচার করার সময় তাদেরকে আটক করা হয়।
জানা যায়, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ চাঁন মিয়ার নির্দেশে এস আই জাহিদ হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে হেরোইন পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধোবাউড়া হাসপাতাল মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
মাদক বিরোধী এমন সফল অভিযান পরিচালনা করে টানা দুইবার ময়মসিংহ জেলা শ্রেষ্ট এস আই নির্বািচিত হয়েছেন এস আই জাহিদ হাসান। এস আই জাহিদ হাসান বলেন, ‘মাদকের করাল গ্রাস থেকে ধোবাউড়া উপজেলাকে রক্ষা করতে কঠোর অবস্থানে রয়েছে ধোবাউড়া থানা পুলিশ। মাদক বিরোধী এঅভিযান অব্যাহত থাকবে। অফিসার ইনচার্জ চান মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহতে আছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |