মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ট্রানজিট সড়ক নির্মান করতে দেওয়া হবে না, সিরাজগঞ্জে চরমোনাই পীর

বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ট্রানজিট সড়ক নির্মান করতে দেওয়া হবে না, সিরাজগঞ্জে চরমোনাই পীর

রেজাউল করিম খান, সিরাজগঞ্জঃ বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ট্রানজিট সড়ক নির্মান করতে দেওয়া হবে না। বাংলাদেশ থেকে নেপালে যেতে সেখান ভারত মাত্র ১৬ কি.মি রাস্তা দেয়নি, সেখানে বাংলাদেশের মধ্য দিয়ে রেল ট্রানজিট নির্মান করতে দেওয়া হবে না। ভারতের স্বার্থ ছাড়া এযাবত কোন চুক্তিই দেশের সাথে হয়নি। ভারত-বাংলাদেশ স্বামী-স্ত্রীর সর্ম্পক। ভারত সরকার সীমান্তে পাখির মত মানুষ মারছে সরকার কোন প্রতিবাদ করে না। সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ  সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে একথাগুলো বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
(১২ জুলাই২০২৪ইং) বিকেল ৩টায় সিরাজগঞ্জের বাজার স্টেশনের স্বাধীনতা স্কয়ারে সিরাজগঞ্জ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইমরান হুসাইন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মুফতি শেখ মুহাম্মাদ নূরুন নাবী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মাদ মুহিবুল্লাহ, সাধারন সম্পাদক হাফেজ মুহাম্মাদ হাবিবুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আইনুল হক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মাহমুদুল হাসান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |