মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা-চট্টগ্রামে সন্দ্বীপের নিহত দুই 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা-চট্টগ্রামে সন্দ্বীপের নিহত দুই 

মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি,সন্দ্বীপ  :কোটা সংস্কার আন্দোলন ঘিরে সন্দ্বীপের দুইজন নিহতের খবর পাওয়া গেছে। তাঁদের একজন ছাত্র ও অপরজন মুদি দোকানের  শ্রমিক বলে জানা গেছে।  গত ১৯শে জুলাই আন্দোলন ঘিরে রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোডের মাথায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে সংগঠিত সংঘর্ষে গুলিতে নিহত হন মাহমুদুর রহমান(১৯)। তাঁর বাবা মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুর কারণে “গান শুট” লেখা ছিল বলে ও তাঁর বাবা বিষয়টি জানান। সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স এর বাসিন্দা মাহবুবুর রহমান পরিবার নিয়ে ঢাকায় থাকেন। জেনারেল স্টোর নামে একটি মুদি দোকান পরিচালনা করেন।  মাহমুদুর রহমান সেদিন বেলা ৩টা ৩৭ মিনিটে মারা যান বলে পরিবার সূত্রে জানা যায়।  মাহমুদুর এইচএসসি কমপ্লিট করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
অপরদিকে সাইমন ওরফে মাহিন (১৪) মারা যান চট্টগ্রামের বদ্দারহাটে ১৮ জুলাই। তিনি পেশায় একজন মুদি দোকানের কর্মচারী। তাঁর বাড়ি হারামিয়া ৬নং ওয়ার্ডে বলে জানা গেছে। তাঁর মা রহিমা বেগম জানান, তিন দিন নিখোঁজ থাকার পর ২০ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাঁর লাশ পাওয়া যায়। ২০১২ সালে মাহিনের বাবা মারা গেলে তিনি পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |