মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

সীমান্ত দিয়ে ফের টেকনাফে পালিয়ে এলো মিয়ানমার বিজিপির ১৩ সদস্য

সীমান্ত দিয়ে ফের টেকনাফে পালিয়ে এলো মিয়ানমার বিজিপির ১৩ সদস্য

মনসুর আলম মুন্না , কক্সবাজার: মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে ফের কক্সবাজারের টেকনাফের নাফনদী সীমান্ত দিয়ে পালিয়ে আশ্রয় নিলো মিয়ানমারের বিজিপির আরও ১৩ সদস্য। বুধবার সকাল ৭টায় সাবরাং এবং নাজিরপাড়াস্থ নাফনদী দিয়ে মিয়ানমারের ১৩জন বিজিপি সদস্য পালিয়ে আসে। তাদের নিরাস্ত্র করে বিজিবি হেফাজতে নিয়েছেন।

টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ নুতন করে ১৩ সদস্য মিয়ানমার বিজিপির সদস্য পালিয়ে আশ্রয় গ্রহণের সত্যতা স্বীকার করেছেন। এই নিয়ে গত জুলাই মাস থেকে এই পর্যন্ত মোট ১২৩ জন বিজিপি সদস্য বিজিবির হেফাজতে রয়েছে। তাদের টেকনাফের দমদমিয়াস্থ বিজিবি রেস্ট হাউসে রাখা হয়েছে।এর আগে গত ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত বিজিপির ৭৫২ সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছিল। তাদের ৩ দফায় মিয়ানমারের ফেরতও পাঠানো হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |