মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
মনসুর আলম মুন্না (কক্সবাজার ) : কক্সবাজারে দীর্ঘ বছর উপেক্ষা করে নির্যাতিত ও মজলুম জননেতা সাবেক যোগাযোগ মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এপিএস সালাউদ্দিন আহমেদ আগমন উপলক্ষে কক্সবাজারে বিশাল আনন্দ মিছিল ও স্বাগতম মিছিল করেছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নাসিমা আক্তার বকুল এর নেতৃত্বে।সোমবার ২৬ আগস্ট বিকাল ৩ টায় মিছিলটি শহরের বাহারছড়া গুলচত্তর মাঠ থেকে শুরু করে বাহারছড়া, ঝাউতলা,শহরে প্রধান সড়ক পানবাজার রোড হয়ে ফিরে শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান নেয়। এসময় শহরে বিএনপির হাজার হাজার নেতা কর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে।
নাসিমা আক্তার বকুল একজন একনিষ্ঠ তুখোর বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি বারবার নির্বাচিত কক্সবাজার পৌরসভার মহিলা কাউন্সিলর। অতি-জনপ্রিয়তা থাকায় নাসিমা আক্তার বকুল হয়ে উঠেন সাধারণ মানুষের মানবতার ফেরিওয়ালা। তাই বিএনপি নেতা সালাউদ্দিনের আগমন উপলক্ষে তার ডাকে সাড়া দেয়া মাত্রই হাজার হাজার জনতা মিসিলে যোগ দেয়। এসময় মিসিলটিতে দেখা যায় যে কক্সবাজারের সকল ধরনে ধর্ম বর্ণ এবং সকল ধরনের পেশাজীবি মানুষের ভিড়ে ছিল টইটম্বুর।
এইসময় নাসিমা আক্তার বকুল জনতার উদ্দেশ্য বলেন, আগামী ২৮ তারিখ বুধবার কক্সবাজারের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা, বিগত ৯ বছর পর সালাউদ্দীন আহমেদ আসবে। আমাদের সকলেই স্বাগত মিছিল এবং বিশাল বিশাল মিছিল নিয়ে সংবর্ধনা জানানো হবে। স্বৈরাচার সরকার পতন করে ছাত্র জনতা দেশে অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এরই প্রেক্ষিতে মানুষ স্বাধীনতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দীর্ঘ বছর মানুষের বাকস্বাধীনতা হরণ করেছিল স্বৈরাচার সরকার হাসিনা। দেশে খুন ঘুমসহ নানা নৈরাজ্য সৃষ্টি করে দেশ থেকে পালাতে বাধ্য হয় ফ্যাসিষ্ট সরকার হাসিনাি।
আগামীতে দেশের মানুষ এবং দশের উপকারে বিএনপির সকল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান এই বিএনপির নেতৃ কাউন্সিলর নাসিমা আক্তার বকুল। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।