মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

হোমনায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন; খুনি গ্রেফতার

হোমনায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন; খুনি গ্রেফতার

ইমাম হোসাইন,তিতাস: কুমিল্লার হোমনায় যুবলীগ নেতার মেয়েসহ চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার অন্যতম মূল আসামী আক্তার হোসেন প্রকাশ সুমনকে (২৭) গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বিকার করে বলে পুলিশ জানায়। ঘাতক সুমন উপজেলার শ্রীমদ্ধি চরের গাও গ্রামের হক মিয়ার ছেলে ও ভিকটিম নিহত মাহমুদা বেগমের দুঃসম্পর্কের আত্মীয়। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়,

উপজেলার শ্রীমদ্ধি চরের গাও গ্রামের হক মিয়ার ছেলে আক্তার হোসেন প্রকাশ সুমনের সাথে দীর্ঘদিন ধরেই আত্মীয়তার পরিচয়ে পরকিয়া প্রেমের সম্পর্ক ছিলো বড় ঘাগটিয়া গ্রামের শাহ পরানের স্ত্রী নিহত মাহমুদা বেগমের। এই সুবাধে প্রায় সময় মাহমুদা বেগমের স্বামী বাড়ীতে না থাকলে সে অবাধে আসা যাওয়া করতো এবং উভয়ের মধ্যে আর্থিক লেন-দেনও হয়। সম্প্রতি মাহমুদা বেগম অন্য পুরুষের সাথে ফোনে কথা বলা নিয়ে এবং টাকার লেন-দেন নিয়ে বিতর্ক হয় সুমনের সাথে। তাই গত ৪সেপ্টেম্বর রাতে গেন্ডারীর রস ও সিঙ্গারা-পুরি নিয়ে মাহমুদার ঘরে যায় এবং স্বাভাবিক খাবার খেয়ে অনেক রাত পর্যন্ত আড্ডা করে।

পূর্বেই চেতনানাশক ঔষধ মিশানো গেন্ডারির রস খাইয়ে দেয় সবাইকে। সবাই অচেতন হলে গলায় ওড়না পেঁচিয়ে একে একে ৩জনকেই শ্বাসরোধে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করতেই কাঠের লাঠি দিয়ে পিটিয়ে থেঁতলানো হয় মাথা ও মুখ।গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জয়নাল আবেদীন বলেন,তিনজনকে হত্যার ঘটনায় নিহত মাহমুদার বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করার পর ঘটনার রহস্য উদঘাটনে নামে পুলিশ।

তদন্তের মাধ্যমে পুলিশ হত্যাকারী আক্তারকে শনাক্ত করতে সক্ষম হয়। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে শ্রীমদ্দি চরের গাও এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার বিকেলে আদালতে তোলা হলে ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন ঘাতক আক্তার উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর সকালে উপজেলা যুবলীগ নেতার মেয়েসহ মা ও ছেলের লাশ উদ্ধার করা হয় বড় ঘাগুটিয়া গ্রামের নিজ ঘর থেকে। ওই ঘটনায় নিহত মাহমুদা বেগমের বাবা হোসেন মিয়া বাদী হয়ে গত ৫ সেপ্টেম্বর অজ্ঞাতনামা আসামী করে মামলা নং-১ দায়ের করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |