রবিবার, ১০ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
জাহাঙ্গীর আলম রাজু , নিজস্ব প্রতিবেদক: “সেবার ব্রতে চাকরি”এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা- ২০২৪ এর ঢাকা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সম্পূর্ণ মেধা,যোগ্যতা, সৎ,সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহন করতে সক্ষম ও অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর ২০২৪) সকাল ১০টার সময় অত্যন্ত মনোরম পরিবেশে রাজারবাগ পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজের কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ, সেপ্টেম্বর-২০২৪ এর নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার জনাব আহম্মদ মুঈদ (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত)।
এসময় নিয়োগ বোর্ডের সভাপতি লিখিত পরীক্ষা শেষে প্রার্থীদের উদ্দেশ্যে বলেন কোন প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে যোগাযোগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন। ঢাকা জেলা পুলিশের সদস্যদের নিয়ে একটি স্বচ্ছ নিয়োগ উপহার দিতে ঢাকা জেলা পুলিশ হেডকোয়ার্টার্স,বাংলাদেশ পুলিশ,ঢাকা কর্তৃক মনোনীত প্রতিনিধিসহ প্রমুখ ।