বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

রামগঞ্জে বায়তুল কোরআন মাদ্রাসা উদ্বোধন

রামগঞ্জে বায়তুল কোরআন মাদ্রাসা উদ্বোধন

মোহাম্মদ তারেক, রামগঞ্জ (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রামগঞ্জে এই প্রথম আধুনিক নূরানী, হিফ্জ,মাদানী নিসাব ও জেনারেল শিক্ষার সম্বনয়ে গঠিত হয় বায়তুল কোরআন মাদ্রাসা।  শনিবার (৩০শে নভেম্বর) সকাল ১১ টায়   উপজেলার সোনাপুর ওয়াপদা সড়কের পার্টি প্যালেস সংলগ্ন ইব্রাহিম টাওয়ারে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয় ।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সামছুল ইসলামের সঞ্চালনায় , প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার অধ্যক্ষ মাওলানা হেফজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হেরা কিডস হ্যাভেন এর চেয়ারম্যান মাওলানা জাফর আহমেদ মজুমদার।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহিনপুকুর তানজিমুল উম্মাহ মাদ্রাসার সুপার আনোয়ার হোসেন মাদানি,ফতেহপুর মাদ্রাসা অধ্যক্ষ জামাল হোসেন, রামগঞ্জ আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাটোয়ারী, রামগঞ্জ IBWF এর সভাপতি দেওয়ান মোহাম্মদ ইউসুফ, এশিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এমরান হোসেন, মাওলানা ইসমাইল হোসেন  সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।
প্রতিষ্ঠাতা ও পরিচালক সাইফুল ইসলাম বলেন, রত্ন আপনার,যত্ন আমাদের এই প্রতিপাদ্যে রামগঞ্জে আমরা এই প্রথম আধুনিক নূরানী, হিফ্জ,জেনারেল শিক্ষার পাশাপাশি মাদানী নিসাবকে গুরুত্বারুপ করে একটি যুগোপযোগী  শিক্ষা প্রতিষ্ঠানের পথচলা শুরু করেছি। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের প্রকাশনা উন্মোচন করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |