সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

পান চাষে সাইদারের দিনবদল

পান চাষে সাইদারের দিনবদল

মাহমুদ হাচান, শিশু সাংবাদিক: বাঙালির আথিতিয়তার অন্যতম অনুসঙ্গ পান। বিভিন্ন উৎসব-অনুষ্ঠান, পালা-পার্বণ, বিয়ে-আয়োজন সব শেষে যেন পান থাকতেই হবে। গ্রামবাংলা এমন কি শহুরে বাঙালির অনেকেই পান খেয়ে থাকেন।

সে পান চাষ করেই স্বাবলম্বী হয়েছেন অনেকেই। তাদের মধ্যে একজন নীলফামারী ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের মোঃ সাইদার রহমান।

এক সময়ে অভাব-অনটন লেগেই ছিলো সাইদারে সংসারে। শুধু পান চাষ করেই ঘুরে দাঁড়িয়েছেন তিনি ও তার পরিবার। পান চাষ করেই ছেলেকে ইংরেজিতে অনার্স-মাস্টার্সে পড়িয়েছে।

জানা যায় – জেলাটিতে প্রথম তিনিই পান চাষ শুরু করেন। এমন কি চাষে তিনি সফলতাও পেয়েছেন। এখন ৩৬ শতাংশ জমিতে পান চাষ করছেন তিনি। এখন খরচ বাদেও তার মাসিক আয় ২০হাজার টাকার উপরে।

তবে প্রথমে আত্মীয়দের চাষ করতে দেখে ,শখের বসে চাষ শুরু করলেও সফলতা পেতে তাকে অনেক কষ্ট পেতে হয়।

সাইদার রহমান বলেন – আগে আমি জমিতে এবং বিভিন্ন কাজ করে সংসার চালাইতাম। ওই কাজ করে যা আয় হতো, তা দিয়ে সংসার চলানো কষ্টকর ছিলো। তখন থেকেই চিন্তা করতে থাকি আলাদা কিছু করার। আত্মীয়দের পান চাষ করতে দেখে পান চাষের বিষয় জানতে পারি। পান চাষে খরচ কম, লাভ বেশি। এ কথা জানার পর রাজশাহী থেকে পান গাছের চারা সংগ্রহ করি। এরপরই এই ফসলটি উৎপাদনে উৎসাহ বেড়ে যায়। নিজের কয়েক শতাংশ জমিতে চাষ করি। পড়ে সাফল হ‌ওয়ায় বর্তমানে ৩৬ শতাংশ জমিতে পান চাষ করছি। সামনে আরো বেশি জমিতে চাষ করার পরিকল্পনা করছি।

সাইদারের ছেলে মোঃ সামিম মাসরাফি বলে – আমি পড়াশুনার পাশাপাশি পান বাগান দেখাশুনা করি। এই পানের চাষের টাকা দিয়েই আমি ইংরেজি অনার্স-মাস্টার্স কমপ্লিট করেছি। দীর্ঘ ১৫ বছর থেকে চাষ করতেছি। প্রথম দিকে কষ্ট হলেও এখন সফল হয়েছি। অন্যান্য ফসলের তুলনায় পান চাষ লাভজনক। পান চাষ বারোমাসী। বলা যায়,পানের পাতা ছিঁড়লেই টাকা। যা অন্যান্য ফসলের সম্ভব নয়।

পান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানায়, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

তিনি আরো বলেন – পান অর্থকরী ফসল। এটি চাষ করা বেশ লাভজনক। এই ফসল চাষের জন্য উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের উৎসাহ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

ভালো ফলন ও বাজারদর ভালো হওয়ায় সফলতার গল্পটি দীর্ঘ হবে এখন এমন স্বপ্ন বুনছেন , সাইদার রহমান ও তোর ছেলে সামিম মাসরাফি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |