বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
মোঃ নাঈমুজ্জামান নাঈম, নিজস্ব প্রতিবেদক :কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল আলম সিআইপি তাঁর নিজ এলাকা কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ও ফরিদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।শনিবার (৩০ নভেম্বর, ২০২৪) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে এ গণসংযোগ করেছেন তিনি।
এসময় তিনি বিএনপির নেতৃবৃন্দদের কবর জিয়ারত, আমোদপুর গ্রামবাসীর সাথে মতবিনিময়, ফরিদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের সাথে পরিচিতি সভা, আনন্দবাজার ওয়াজ মাহফিল, আলালপুর দলীয় কার্যালয় উদ্বোধন, সালুয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও প্রয়াত নেতাকর্মীদের স্বরণে দোয়া মাহফিল ও পৌরশহরে কুলিয়ারচর ইসলামিক কালচারাল ফোরাম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী শাহাদাত হোসেন শাহ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ফরিদপুর ইউনিয়ন বিএনপির
সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম আলী, সিনিয়র যুগ্ম আহবায়ক শামজাত হোসেন শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমএ সালাম সুমন, সদস্য সচিব শামীম রেজা, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সুপন, পৌর যুবদলের আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব মোখলেছুর রহমান মঞ্জু, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম মুছা, যুগ্ম আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন আল রশিদ, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদ উদ্দিন বাবুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান নাজিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ইমরান খান, উপজেলা যুবদল নেতা নূরুল ইশরাকসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।