সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

রাণীনগরে বাবা-মেয়ের ট্রেনে কাটা দ্বিখণ্ডিত মরা দেহ উদ্ধার!

রাণীনগরে বাবা-মেয়ের ট্রেনে কাটা দ্বিখণ্ডিত মরা দেহ উদ্ধার!

মিশকাতুর রহমান রিপন, রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে একই সঙ্গে বাবা-মেয়ের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল পৌনে ১০টায় উপজেলার চকের ব্রিজ এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাণীনগর উপজেলা সদরের মধ্য রাজাপুর জিয়ানীপাড়া নগরের কোরবান আলী (৩৬) ও তার মেয়ে কুহিলি (১২)। নিহত কোরবান আলীর ভাতিজা মোঃমোমিন জানান, আমার চাচা কোরবান আলী বাক প্রতিবন্ধী ছিলেন। তিনি সকাল ৮টায় তার মেয়েকে নিয়ে রাণীনগর উপজেলা কাঁচা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে আসেন। কিন্তূ এরপর সকাল সাড়ে দশটায় উপজেলা চকের ব্রিজ এলাকায় ট্রেনে কাটা বাবা-মেয়ের দ্বিখণ্ডিত মরা দেহ দেখে স্থানীয়রা তাদের জানান। তিনি আরো জানান, কোরবান আলীর সাথে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল।

ঘটনাটি নিশ্চিত করে রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া বলেন, তার গ্রামের লোকজনের ভাষ্যমতে পারিবারিক কলহ জেরে বাবা-মেয়ে ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। যেহেতু ঘটনাস্থল রেলওয়ে থানার ভিতর তাই লাশ উদ্ধারের জন্য সান্তাহার রেলওয়ে থানায় খবর দেওয়া হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোঃ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল বাবা-মেয়ের দ্বিখণ্ডিত মরা দেহ উদ্ধার করা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে মরা দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |