সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

মোঃ ফারজুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:)। গতকাল (২ ডিসেম্বর ) সোমবার বেলা ১১টায় বিজিবির হেলিকপ্টার যোগে বাবনপুর শালবন খেলার মাঠে অবতরণ করেন তিনি। এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম উপদেষ্টা মহোদয়কে ফুলের শুভেচছা জানান। সেখান থেকে গাড়িবহরে আবু সাঈদের বাড়িতে উপস্থিত হয়ে তার পরিবার ও স্থানীয়দের নিয়ে কবর জিয়ারত করছেন। জিয়ারত শেষে পরিবারের লোকজনের সাথে একান্তভাবে কথা বলেন এবং সহমর্মিতা প্রকাশ করছেন।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন বর্তমান আইন শৃঙ্খলা উন্নয়ন করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তবে এ ব্যপারে সকল মহলের সহযোগিতা কামনা করেন তিনি। এ ছাড়াও দূর্নিতি ও অনিয়ম করলে কোনো ছাড় দেওয়া হবে না। সাম্প্রতিক সময়ে “ইসকন” নামে একটি ধর্মীও সংগঠনের ব্যপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, এ বিষয়ে এখানো কোনো পদক্ষেপ কিংবা আলোচনা হয়নি। তিনি গণমাধ্যম কর্মীদের সত্য প্রকাশের আহবান জানিয়েছেন। পরবর্তীতে জাফরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন শেষে তিনি আবু সাঈদ ফাউন্ডেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দশ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন ।।

এ সময় তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির মহাপরিচালক জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‍্যাবের ডিজি একেএম শহীদুর রহমান, রংপুর পুলিশ সুপার মোহাম্মদ শরিফউদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, অতিরিক্ত কৃষি সচিব জাকির হোসেন, বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান মন্ডল, কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার, অফিসার ইনচার্জ এমএ ফারুক এবং রংপুর জেলার বিএনপি আহবায়ক সাইফুল ইসলাম সহ প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |