সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

সেন্টমার্টিন সমুদ্র সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ

সেন্টমার্টিন সমুদ্র সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ

মুহাম্মদ কিফায়ত উল্লাহ, টেকনাফ: প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সমুদ্র সৈকতে সাগর থেকে ভেসে আসা অর্ধগলিত অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সৈকত পয়েন্টে মরদেহটি ভেসে আসে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, আজ (সোমবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সৈকত পয়েন্টে অর্ধগলিত একটি অজ্ঞাত পুরুষের মরদেহ সাগর থেকে জোয়ারের পানিতে ভেসে আসে। এ ঘটনার খবর পেয়ে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি সমুদ্র সৈকত থেকে উদ্ধার করে।

স্থানীয়দের মাধ্যমে অর্ধগলিত লাশটি দাফন করার ব্যবস্থা করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |