মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

সিরাজদিখানে ভাঙ্গা রাস্তায় দুর্ভোগ চরমে

সিরাজদিখানে ভাঙ্গা রাস্তায় দুর্ভোগ চরমে

আকাশ মন্ডল, সিরাজদিখান (মুন্সিগঞ্জ): সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের খানাখন্দে ভরা রাস্তা চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি পাওয়ার হাউস থেকে ইউনিয়ন পরিষদ হয়ে মধ্যপাড়া বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল দশা হয়ে পড়ে রয়েছে, প্রায় তিন কিলোমিটার রাস্তাটির বিভিন্ন অংশের বিটুমিন ও খোয়া উঠে অসংখ্য ছোট বড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে ৷ ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা৷ পথচারী ও যাত্রীদের দুর্ভোগ পৌঁছেছে চরমে৷ তাই সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা৷

ইজি বাইক চালক খোরশেদ আলম বলেন রাস্তায় চলাচল করতে অনেক অসুবিধা হয়, এমন ভাঙ্গাচুরা রাস্তায় গাড়ি চালানোর ফলে কয়েকদিন পর পরই গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যায় এতে করে যা রোজগার হয় তার বেশিরভাগ গাড়ির পেছনে চলে যায়৷ স্থানীয় বাসিন্দা মো রতন বলেন দীর্ঘদিন যাবত রাস্তার এরকম খারাপ অবস্থা বয়স্কদের চলাচল করতে অনেক সমস্যা হয় গাড়ির ঝাঁকনির কারণে, রোগী নিয়ে যাওয়া যায় না ঠিকমতো, সবচেয়ে বেশি কষ্ট করতে হয় অন্তঃসত্ত্বা মহিলাদের আমরা দ্রুত এই রাস্তাটির সংস্কারের দাবি জানাই৷

উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম জানান রাস্তাটি ভেঙ্গে সংস্কার ও ১২ ফিট প্রশস্ত করার জানানো হয়েছে জেলায়, দ্রুত সময়ের মধ্যে রাস্তা সংস্কাকাজের দরপত্র হবে৷।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |