আকাশ মন্ডল, সিরাজদিখান (মুন্সীগঞ্জ): সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজারের কামার ফকির আলীর হেমন্ত এলে কৃষকের জন্য কাস্তে বা কাঁচি কোদাল এবং কৃষি সরঞ্জাম তৈরি করতে ব্যস্ততা বেড়ে যায় দ্বিগুণ৷ দিনরাত কঠোর পরিশ্রমের মাধ্যমে কামার ফকির আলী কৃষকের জন্য বিভিন্ন ধরনের কাচি কোদাল তৈরি করেন৷
কাস্তে বা কাচি তৈরি করতে কাঁচামাল হিসেবে লোহা আর জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় দেশীয় কয়লা। কামাররা কাস্তে তৈরিতে প্রথমে লোহা আগুনে পুড়িয়ে নরম করে নেয়। এরপর হাতুড়ি দিয়ে পিটিয়ে বাঁকা চাঁদের মতো কাস্তে তৈরি করেন কারিগররা।
কামার ফকির আলী বলেন ধান কাটার মৌসুম এলে কাচির চাহিদা অনেক বেড়ে যায়,আবার অনেক কৃষক কাচির রোয়া কাটানোর জন্যও আসেন। প্রতিদিন ৫০টা কাঁচি আমি বানাতে পারি প্রতিটি কাচি আমি বিক্রি করি ১০০ টাকায়, আর পুরনো কাচিত্র রোয়া কাটাই ৩০ টাকা করে৷