বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
নাঈম উদ্দিন, নাঙ্গলকোট (কুমিল্লা): কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা আইডিয়াল মাধ্যমিক স্কুল অভিভাবক সমাবেশ, মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আইডিয়াল মাধ্যমিক স্কুল প্রধান শিক্ষক মফিজুর রহমান বিএসসি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান সাংবাদিক সহিদ উল্লাহ মিয়াজী।প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক এসএম আমিনুল হক মাওলা।
স্কুল পরিচালক মাস্টার এরশাদ উল্লাহ সোহেলের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেলনা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মান্নান, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, এডুকেয়ার স্কুল প্রধান শিক্ষক মু. নাসির আহমেদ মজুমদার, সাংবাদিক সাইফুল ইসলাম, অভিভাবক সদস্য আবদুল মোতালেব মোল্লা রিপন, মাঈন উদ্দিন, আইডিয়াল স্কুল সাবেক ছাত্র ফিসান মজুমদার।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্কুল পরিচালক মাস্টার মাসুদ হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালক ও শিক্ষক সাইফুল ইসলাম,স্কুল পরিচালক খন্দকার বিল্লাল হোসাইন, রবিউল হক, মাঈন উদ্দিন, মোজ্জাম্মেল হক, আবু সালেহ জাফর, রাকিব,শাখাওয়াত হোসেন রাফি, রাশিদা সেলিম, নুর হোসেন, খুরশিদ আলম,অভিভাবক সদস্য মু.দেলোয়ার হোসেন প্রমূখ।
অনুষ্ঠান শেষে ইকরা বৃত্তি পরিক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও হাতের লিখা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।