মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

রামগঞ্জে শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

রামগঞ্জে শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

মোহাম্মদ তারেক, রামগঞ্জ (লক্ষ্মীপুর):  লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মাস্টার মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বৃত্তি প্রদান ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৭ই ডিসেম্বর) সকাল ১০ টায় মাস্টার মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজ্জাদুল ইসলাম ও আমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ্ উদ্দিন মামুনের স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের পরিচালক পর্ষদ সভাপতি গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোঁয়াগাও ইসলামিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক জাকির হোসেন পাটোয়ারী।

বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর হলি গার্লসের উপাধ্যক্ষ রেজাউল করিম সুমন, ইসলামী ব্যাংক মোহাম্মদিয়া বাজার স্বত্বাধিকারী জামসেদ উল্যাহ, বদরপুর দারুল কুরআন ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা গিয়াস উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর এলাহি জুয়েল চৌধুরী, বিদ্যালয়ের পরিচালক মামুনুর রহমান খান, মাইন উদ্দিন, আব্দুল মান্নান, ইউসুফ হোসেন, টিপু সুলতান, রাবেয়া আক্তার, কালিকাপুর মডেল এগ্রিকালচারাল কলেজের শিক্ষক আনোয়ার হোসেন ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী,পরিচালক,৫ শতাধিক অভিভাবক, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।

শিক্ষার্থীদের বিভিন্ন প্রদশর্নীতে প্রোগ্রামটি হয়েছে প্রানবন্ত।

সভাপতির বক্তব্যে সালেহ্ উদ্দিন মামুন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত আমরা সুনামের সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছি। জেলা উপজেলায় বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে আমরা শ্রেষ্ঠ স্কুলের স্বীকৃতি পেয়েছি। তাই এই বছর শতাধিক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করছি। শুধু কেবল মেধাবী শিক্ষার্থী তৈরিতে নয়,আমরা নৈতিক শিক্ষার সমন্বয়ে সুস্থ সংস্কৃতি লালনে আদর্শিক ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে কাজ করে যাচ্ছি।

প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন পাটোয়ারী বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশসেরা কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সংবর্ধনা নেয়া নতুন প্রজন্মরা আগামীতে মাস্টার মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল দেশের মধ্যে পরিচিত করে তুলবে। আজ শিক্ষা বৃত্তিমূলক এই ধরনের পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি শিক্ষায় উৎসাহিত করা।

বিশেষ অতিথির বক্তব্যে রেজাউল করিম সুমন বলেন, এই ধরনের বৃত্তির পরীক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের লেখাপড়ার গুণগত মানোন্নয়ন বৃদ্ধি, উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করা। রামগঞ্জ উপজেলায় মেধাভিত্তিক শিক্ষা বিস্তারে মাস্টার মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের এই উদ্যোগ সবসময় থাকবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান শেষে অতিথি সম্মাননা স্মারক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে নগদ অর্থ, ক্রেস্ট, সার্টিফিকেট প্রদান করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |