বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সরাইলে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

সরাইলে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

আতিকুল ইসলাম, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে সর্দার’সহ ৫ ডাকাতকে দেশীয় অস্ত্র’সহ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার পশ্চিম কুট্টাপাড়া শ্রীডোবা এলাকায় পরিত্যক্ত ফাইভ স্টার নামীয় অটোরাইছ মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জেলার সদর উপজেলার বুধল ইউপির মালিহাতা এলাকার আব্দুল কাহারের ছেলে মো. লিয়াকত আলী, একই ইউপির গুনারা এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. শরীফ, মালিহাতা গ্রামের মো. আক্তার মিয়ার ছেলে মো. শামীম মিয়া, একই উপজেলার সাদেকপুর এলাকার ফুল মিয়ার ছেলে মো. সাগর ও বুধল ইউপির ইসলামবাগ এলাকার মো. আব্দুল হামিদের ছেলে মো. আলী আজম।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান জানান, গ্রেপ্তারকৃতরা ডাকাতির প্রস্ততি নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে, লিয়াকত আলী ও আলী আজমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |