মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

গোয়ালন্দে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরি কাজে ব্যাস্ত গাছিরা

গোয়ালন্দে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরি কাজে ব্যাস্ত গাছিরা

নাজমুল হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী):  রাজবাড়ীর গোয়ালন্দে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরির কাজে ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে পার করেছে গাছিরা। এখন হেমন্তকাল, মাঠ থেকে আমন ধান কাটা-মাড়াইয়ের কাজ শেষ। নতুন ধানের নতুন চালের মৌ মৌ গন্ধে চারিদিকে ছড়িয়ে পড়ছে। এদিকে শীতের শিশির পড়া শুরু হয়েছে। সেই সাথে খেজুরের গাছের রস ও গুড় আসছে। সে জন্য গাছিরা খেজুর গাছের ডালপালা কেটে-ঝুরে ফেলে মাটির নতুন হাড়ি লাগানোর জন্য প্রস্তুত করছে।
হেমন্ত, শীত ও বসন্তকালে খেজুরের গাছ থেকে খেজুর রস সংগ্রহ করা হয়ে থাকে। খেজুর রস সংগ্রহের জন্য আগে থেকেই খেজুর গাছ ঝুরার কাজ করে মাটির হাড়ি লাগানোর জন্য প্রস্তুত করতে হয়। সে জন্য দরকার হয় গাছিদের। যারা খেজুর গাছ ঝুরার কাজ করে থাকে তাঁদেরকে আঞ্চলিক ভাষায় গাছিয়া ও গাছি বলে থাকে। গোয়ালন্দ  উপজেলায় খেজুর গাছ ঝুরার কাজ ইতো মধ্যেই শেষ হয়েছে।
পাশাপাশি বেশ কিছু খেজুর গাছের রস সংগ্রহের জন্য মাটির হাড়ি লাগানো হয়েছে, রস পাওয়া যাচ্ছে । কিছু জায়গায় গুড় তৈরির কাজে ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে পার করতে দেখা যায় গাছিদের, সেই সাথে বাজারে উঠতে শুরু করেছে খেজুরের রসের নতুন গুড় । শীতের কুয়াশামাখা ভোরে খেজুরের রস খেতে অনেক মজা লাগে। খেজুরের রসের গুড় দিয়ে ভাপা পিঠা, ভিজাইনা-পিঠা, রসের ক্ষীর ও পায়েস’সহ নানা ধরনের রসালো খাবার তৈরি করা হয়।যা খেতে খুবই সুস্বাদু মজাদার।
গোয়ালন্দ  উপজেলার বিভিন্ন গ্রাম গঞ্জে ও হাট-বাজারে খেজুরের তরল ও পাটারী গুড়ের ও ব্যাপক চাহিদা রয়েছে। তাই খেজুরের রস ও গুড় অনেকটা জনপ্রিয়। এই উপজেলায় বিপুল পরিমাণ খেজুরগাছ রয়েছে। যা থেকে প্রচুর পরিমাণ খেজুরের রস ও গুড় পাওয়া যায়। রাজবাড়ী জেলায় এর ব্যাপক সুনাম রয়েছে।
গোয়ালন্দ  উপজেলার দৌলতদিয়া  ইউনিয়নের ইছহাক মুন্সির পাড়া, গ্রামের ইউনুস সরদার  ১০ (দশ) বছর ধরে খেজুর রস সংগ্রহের কাজে নিয়োজিত আছেন বলে জানান ।এ বছর তিনি ১০০ (একশত)খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য খেজুরের গাছের ডাল পালা কেটে-ঝুরে ভাড় লাগানোর জন্য প্রস্তুত করেছে।তিনি আরো  বলেন,এখন রস কম হচ্ছে, তবে শীত বেশী হলে রস বেশী হবে।খেজুর রস ও গুড় সবারই প্রিয়,তাই অতি গুরুত্বের সাথে গ্রামগঞ্জের মানুষেরা খেজুরের রস সংগ্রহ করে গুড় তৈরি করে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |