নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মালবাহী ট্রাক ও একটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪ঃ৩০ মিনিটে দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়া সড়কের বাঁকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল হোসেন, কালুশহর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাহিদুল ও মান্দা উপজেলার সতিহাট এলাকার নুর আলম ।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।