মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

আবু তাহের মেম্বার স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আবু তাহের মেম্বার স্মৃতি স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইকরামুল হাসান, দাউদকান্দি (কুমিল্লা): দাউদকান্দি উপজেলার দৈয়াপাড়া মরহুম আবু তাহের মেম্বার স্মৃতি স্মরণে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার গৌরীপুর দৈয়াপাড়া গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পেন্নাই ইয়াং স্টার এবং সুন্দলপুর স্টার্স অংশ গ্রহণ করেন।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়শা আক্তার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আব্দুল বাসেদ, সদস্য সচিব রিমন খন্দকার, গৌরীপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন, গৌরীপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মফিজুল ইসলাম পারভেজ মফিজুল ইসলাম পারভেজ, যুবলদ নেতা খন্দকার আরিফ, বিএনপি নেতা রেনু পাঠান, মোঃ মহিউদ্দিন, মনির হোসেন, মোঃ মাসুদ আহমেদ, মোঃ আক্তার হোসেন, মোঃ মোতালেব প্রধান মেম্বার, সহকারী অধ্যাপক ডা: ইউসুফ জামিল আরমান, ছাত্রদল নেতা মোঃ রোমান, যুবদল নেতা আল-আমিন, আবুল কালাম সহ অন্যন্যরা।

খেলায় সুন্দলপুর স্টার্স কে পরাজিত করে পেন্নাই ইয়াং স্টার চ্যাম্পিয়ন লাভ করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |