মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

নাঙ্গলকোটে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

নাঙ্গলকোটে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

নাঈম উদ্দিন, নাঙ্গলকোট (কুমিল্লা): কুমিল্লার নাঙ্গলকোটের মাধবপুর সায়েম আজাদ নূরানী হাফেজীয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও হিফজ সবক অনুষ্ঠান উপলক্ষে অভিভাবক সমাবেশ রবিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।মাধবপুর সায়েম আজাদ নূরানী হাফেজীয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদ সভাপতি আবু সায়েম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসা সুপার মাওলানা আবু বকর সিদ্দিক।

মাদ্রাসা প্রধান শিক্ষক হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডা. যোবায়দা হান্নান স্কুল এন্ড কলেজ শিক্ষক মাস্টার মমিনুল ইসলাম,  হাফেজ জহিরুল ইসলাম, যুবনেতা ওমর ফারুক, অভিভাবক সদস্য কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন মাওলানা শিবলী নোমানী,সমাজ সেবক আরবের রহমান, যুবনেতা কামাল হোসেন,আফজাল হোসেন, প্রবাসী ইসমাইল হোসেন, প্রবাসী নেজাম উদ্দিন, হাফেজ আব্দুর রহিম, সোহাগ মজুমদার, ইন্জিঃ রবিউল হক, মাওলানা আব্দুল জব্বার,মিজানুর রহমান, খোকন গাজী, আবুল কাসেম প্রমুখ।অনুষ্ঠান শেষে হিফজ ছাত্রদের পাগড়ী প্রদান, অভিভাবকদের ফুল দিয়ে বরণ ও হাফেজ ছাত্রদের ক্রেস্ট প্রদান করেন অতিথি বৃন্দ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |