মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
রাশেদুল ইসলাম আপেল, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আস সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিবছরের মতো এবারও শীতের শুরুতেই ফাউন্ডেশনটি সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা ডোমার মহিলা ডিগ্রি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে। ফাউন্ডেশনের ডোমার উপজেলা প্রতিনিধি মুফতি মাওলানা মাহমুদ বিন আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় প্রতিনিধি শাহিনুর রহমান, দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি মুসলিম মাহমুদ, ডোমারের সোনারায় ইউনিয়নের প্রতিনিধি মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আওতায় ডোমার উপজেলার ২১০ জন শীতার্তদের মাঝে কম্বল, চাঁদর এবং টুপি বিতরণ করা হয়।
উল্লেখ্য, আস সুন্নাহ ফাউন্ডেশন মানবিক সহায়তামূলক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে অসহায় মানুষের সহায়তায় কাজ করছে। তাদের এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।