মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে যানযট নিরসনে কাজ করছে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছা সেবকরা

সোনারগাঁয়ে যানযট নিরসনে কাজ করছে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছা সেবকরা

আলআমিন কবির সোনারগাঁও (নারায়ণগঞ্জ): সোনারগাঁও উপজেলার ব্যস্ততম সড়ক মোগরাপাড়া চৌরাস্তা হইতে বৈদ্যের বাজার পর্যন্ত যানজট নিরসনে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের উদ্যোগে কাজ করছে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা তারই ধারাবাহিকতায়।

গত ১৭ ই ডিসেম্বর রোজ মঙ্গলবার সকাল হইতে বিকাল পর্যন্ত সোনারগাঁ উপজেলায় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সহযোগিতায় স্বেচ্ছাসেবী ছেলেমেয়েরা যানজট নিরসনে কাজ করেছেন এই কাজ ৩১ শে ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।

সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা হইতে বৈদ্যের বাজার ভায়া আনন্দবাজার সড়কটিতে যানজট প্রায়ই লেগে থাকে। এই যানজট নিরেসনের কেউ কোন উদ্যোগ নেয়নি। এমনিতেই রাস্তাটির অবস্থা খুবই খারাপ অবস্থা, তারপর যানজট রয়েছে। এ যেন মানুষের ভোগান্তি শেষ নাই। তারই ধারাবাহিকতায় সোনারগাঁ উপজেলা প্রশাসন বিভিন্ন কোম্পানির লোকজন ও সাংবাদিকদের সমন্বয়ে তিনি একটি মিটিং করেন। কিভাবে যানজট নিরসন করা যায়? তার একটি সুষ্ঠু সমাধান ঐ মিটিংয়ে পাওয়া যায়। সেই অনুসারে এই যানজট নিরসনের কাজ চলছে।

আজ ১৮ই ডিসেম্বর বুধবার দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান যানজট নিরসনে সরজমিনে পরিদর্শন করতে এসে মোগরাপাড়া চৌরাস্তার আশেপাশে যেসব অবৈধ দোকান বসা হয়েছে, তাদেরকে দুই দিনের সময় বেঁধে দিয়েছেন অন্যত্র সরিয়ে যাওয়ার জন্য অন্যথায় দোকানপাট না সরালে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীদের।

এ সময় ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, আমরা গরীব মানুষ, আমাদের দোকানপাট উঠিয়ে দিলে, আমরা কি করে খাব? প্রতিউত্তরে ইউ এন ও বলেন, আপনারা আগে দোকান সরিয়ে নেন, তারপরে আপনাদের সাথে কথা বলবো? আপনাদেরকেও দেখতে হবে?

এ সময় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এবং সোনারগাঁ হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক এবং সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |