মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

কটিয়াদীতে ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ড অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

কটিয়াদীতে ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ড অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

মোঃ নাঈমুজ্জামান নাঈম, নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদী বাজারে মেসার্স মানিক ফার্নিচার নামক একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার মালামালসহ অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) আনুমানিক রাত ১টার দিকে কটিয়াদি বাজার পূর্ব পাড়া উপজেলা রোড হিরালাল সাহার মোড়ে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, সোমবার দিবাগত রাত (মঙ্গলবার) আনুমানিক ১টার দিকে আশপাশের দোকানদার ও মানুষজন আগুনের শিখা দেখতে পেয়ে দোকান মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস আসার পূর্বেই আগুন মুহূর্তে ভয়াবহ রূপ নেয়। পরে কটিয়াদী ও বাজিতপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফার্নিচার কারখানার মালিক মানিক সূত্রধর জানান, আগুনে তার সম্পূর্ণ কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। এতে কারখানার প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ১০ লাখ টাকার তৈরি মালামাল ছিলো, যেগুলির ডেলিভারি ছিলো আগামী শুক্রবার। যার সবকিছুই পুড়ে গেছে।

কটিয়াদী ফায়ার সার্ভিসের দ্বায়িত্ব প্রাপ্ত স্টেশন অফিসার মাজেদুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে, পরবর্তীতে বাজিতপুর উপজেলার আরেকটি টিম এসে আমাদের সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধরণা করছি। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পর সকালে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |