মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

গোয়ালন্দে সরিষা ফুলের হাসি বাম্পার ফলনের আশা কৃষকদের

গোয়ালন্দে সরিষা ফুলের হাসি বাম্পার ফলনের আশা কৃষকদের

নাজমুল হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী): হলুদের সমারোহে সরিসা ফুলের মৌ মৌ গন্ধে মেতেছে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রামের পদ্মা নদীর চর অঞ্চলে। সরজমিনে ঘুরে দেখা যায় ঐ এলাকার চর অঞ্চলে শুধু সরিষা আর সরিষা। হলুদের হাসিতে দোলা দিয়ে যাচ্ছে সরিষার ফুল। ঝাঁকে ঝাঁকে মৌমাছি মধু সংগ্রহে ব্যস্ত।

গোয়ালন্দ উপজেলায় সব ইউনিয়নে কম বেশি সরিযার চাষ হলেও সবচেয়ে বেশি সরিষা চাষ হয়েছে দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে। সরিষা একটি তেল ও মসলা জাতীয় ফসল। রবি মৌসুমে তেল জাতীয় ফসল কুসুম তেল,কালোজিরা তেল, সূর্যমূখী তেল, তিসী তেল সহ অনেক প্রকার তেল জাতীয় ফসলের চাষ হয়ে থাকে। তবে বাংলাদেশে সরিষার তেল একটি বিখ্যাত তেল যার বিকল্প অন্য কিছু নেই। সরিষার তেল মানুষের খাবার, আর সরিষার খৈল গো খাদ্য ও মাছের খাদ্য হিসাবে ব্যাবহৃত হয়।

দৌলতদিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড নালু মন্ডলপাড়া গ্রামের কৃষক আঃ গফুর বিস্বাস বলেন, আমি এ বছরে ৪ বিঘা জমিতে সরিযা চাষ করেছি গত বারের চেয়ে এবার দেড় বিঘা বেশি জমিতে সরিষা চাষ করেছি। একই এলাকার কৃষক ছামাদ, মনি শেখ,আজম শেখ তাঁরা বলেন, আমরা ও গতবারের চেয়ে এবার বেশি জমিতে সরিষা চাষ করেছি। উপজেলার দৌলতদিয়া, উজানচর, দেবগ্রাম ও ছোটভকলা ইউনিয়নের কৃষক রা বলেন প্রতি একরে আড়াই থেকে তিন কেজি সরিষা বীজ বপন করতে হয়।

জমি চাষ থেকে শুরু করে বাজাত জাত করা পর্যন্ত একর প্রতি প্রায় ১৮থেকে২০ হাজার টাকা খরচ লাগে। ফলন ভালো হলে একরে ২০ থেকে ২১সরিষা হয়।উজানচর ইউনিয়নের কৃষক মনো সরদার, ইব্রাহিম শেখ, ইউনুস আলীসহ আরো কয়েকজন জানান ভালো জাতের সরিযা থেকে প্রতি ৪০ কেজিতে ২৫থেকে ২৮ কেজি তেল হয়ে থাকে। কৃষকরা এ কথাও বলেন কৃষি অফিস থেকে আমাদের যতটুকু সহোযোগিতা করে সেই সাথে আর একটু পরামর্শ দিয়ে সহোযোগিতা করলে আমাদের তেল জাতীয় ফসল চাষে আরো আগ্রহ বাড়ত।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকর রহমান বলেন এ বছর এই উপজেলায় ১৩৫০ জন কৃষকের মাঝে ১ কেজি সরিষা বীজ ও ১০ কেজি ডি এ বি সার এবং ১০ কেজি করে পটাশ সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। গোয়ালন্দ উপজেলা সহকারী কৃষি সম্প্রাসারন কর্মকর্তা আনন্দ কুমার বিস্বাস বলেন, এ বছরে বিভিন্ন জাতের সরিষা চাষ করেছে কৃষকরা তাঁর মধ্যে বিনা ৯, বারি ১৪,১৮,২০, ও রাই জাতের সরিষা চাষ হয়েছে।

তিনি আরও বলেন এই উপজেলায় ১৫১৭ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। কৃষকদের মাঝে সরকারি ভাবে যতটুকু সহযোগিতা আসে ততটুকু। সহযোগিতা করা হয় বলে তিনি জানান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |