মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

রংপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর ও জেলা কমিটি গঠিত

রংপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর ও জেলা কমিটি গঠিত

বেলায়েত হোসেন বাবু, রংপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রংপুর নগরীর টাউন হল মিলনায়তনে মহানগর শাখা ও বিকালে একই স্থানে জেলা শাখার সম্মেলনের মাধ্যমে ২০২৫-২৬ সেশনের জন্য কমিটি গঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, শ্রমিকদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে বাতিল শক্তি ব্যবহার করছে। শ্রমিকদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে তাদেরকে সবসময় ব্যবহার করে যাচ্ছে। সুতরাং এই সমস্ত শ্রমিক ভাইদের কে শ্রমিক কল্যাণ ফেডারেশনে যোগ দিয়ে ইসলামের ছায়াতলে আসার আহ্বান জানান তিনি।

এ সময় প্রধান বক্তার বক্তব্যে শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী বলেন, স্বৈরাচার শেখ হাসিনা, আপনি টুপ করে নয়, প্রকাশ্যে আসেন, আপনাকে রিসিভ করে, হাতে হ্যান্ডকাফ পরিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে।
তারপর জাতি দেখবে আপনি কিভাবে মানুষ খুন করেছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেডারেশনের রংপুর মহানগরীর প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, অধ্যাপক গোলাম রব্বানি, মাওলানা এনামুল হক, বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আলমগীর হোসাইন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মনিরুজ্জামান জুয়েল প্রমুখ।

মহানগর শাখার সম্মেলনে মাহফুজুল হক সেলিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি শরিফুল ইসলাম ও জেলা শাখার সম্মেলনে জনাব বেলাল আবেদীনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুল গণি।

২০২৫-২৬ সেশনের জন্য সম্মেলনে অ্যাডভোকেট কাওসার আলীকে সভাপতি এবং শাহানত মিয়াকে সাধারণ সম্পাদক করে রংপুর মহানগর শাখার ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয় ও রংপুর জেলা শাখায় মোঃ বেলাল উদ্দিনকে সভাপতি এবং মোঃ হারুনার রশিদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর জেলা ও মহানগরের সকল নেতাকর্মী।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |