মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

ডোমারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

মাহমুদ হাচান, নীলফামারী: নীলফামারীর ডোমারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ডোমারে জুট মিল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডোমার উপজেলা শাখার সভাপতি সোহেল রানার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ও নীলফামারী জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডোমার উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা রবিউল আলম ও মাওলানা আব্দুল হাকিম প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,সবার সম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডোমার উপজেলা শাখার সোহেল রানাকে সভাপতি ও সুমন ইসলামকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |