মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে মহাসড়ক থেকে ২০ অবৈধ সিএনজি আটক

সীতাকুণ্ডে মহাসড়ক থেকে ২০ অবৈধ সিএনজি আটক

মো.ওমর ফারুক রকি, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালিয়েছে বারআউলিয়া হাইওয়ে পুলিশ। অভিযানে ২০টি অবৈধ সিএনজি আটক এবং মামলা দেওয়া হয়। (৩০ ডিসেম্বর) সোমবার অভিযান চালানো হয়। হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ সিএনজি অটোরিকশাসহ তিন চাকার বিভিন্ন যানবাহন আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত রোববার ও সোমবার দু’দিনে দুটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে তিনজন গুরুতর আহত হয়েছে।

এসব ঘটনার প্রেক্ষিতে সোমবার বারআউলিয়া হাইওয়ে থানার সামনে বাঁশবাড়িয়া মহাসড়কে অভিযান চালায় হাইওয়ে পুলিশ। এসময় পুলিশ দেখে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে পালাতে থাকে সিএনজি চালকরা।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমিন জানান, পুলিশ দেখে মৃত্যুভয় উপেক্ষা করে পালাতে থাকে সিএনজি চালকরা। তবুও আমরা অভিযান চালিয়ে ২০টি গাড়ি আটক করে তাদের মামলা দিয়েছি। অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |