সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

রাজবাড়ীতে প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে বিএনপি’র সমাবেশ স্থগিত

রাজবাড়ীতে প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে বিএনপি’র সমাবেশ স্থগিত

নাজমুল হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী): আগামী ৫ জানুয়ারি রাজবাড়ীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর আগমন উপলক্ষে গোয়ালন্দ উপজেলা বিএনপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে আয়োজন করা সমাবেশ স্থগিত করা হয়েছে।

শুক্রবার (০৩ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৮ টায় গোয়ালন্দ রেলস্টেশন সংলগ্ন উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন, গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।

এ-সময় তিনি জানান, আগামী ৫ জানুয়ারি রাজবাড়ীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর রাজবাড়ীতে আগমন উপলক্ষে আপাতত এ সমাবেশ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সাথে আলোচনা করে সমাবেশের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. রোস্তম আলী মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ আল রেজা, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আবুল হোসেন, গোয়ালন্দ পৌর বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান শাহীন, সাবেক সিনিয়র সহ-সভাপতি জাজিউর রহমান রাসেল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মৃধা মুক্তার,সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সফি, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আদনান নুর ইসলাম,উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু,সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম মিলন, হানিফ সেখ, কাউছার খান, সাংগাঠনিক সম্পাদক আহমেদ আলী শিপন,আজাদ শেখ, পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ,উপজেলা শ্রমিকদলের সভাপতি ছরোয়ার হোসেন সরো মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, সাংগঠনিক সম্পাদক মুন্নাফ হোসেন ফেলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াহিয়া খান, উপজেলা তরুনদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদ জসিম বেপারী,উপজেলা তরুন প্রজন্মদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিরুল ইসলাম নাজির প্রমূখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |