সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
বেলায়েত হোসেন বাবু, রংপুর: উত্তরাঞ্চল সহ সারাদেশে শীতার্ত মানুষের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে রংপুর মেট্রোপলিটনের মাহিগঞ্জে হিন্দুধর্মালম্বী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে জামায়াতে ইসলামী মাহীগঞ্জ থানা শাখা।
০৪ জানুয়ারি (শনিবার) সকালে মাহীগঞ্জের শ্রী শ্রী পরেশনাথ মন্দির প্রাঙ্গণে এ কম্বল বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল হক কাজল, বাংলাদেশ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও শ্রী শ্রী পরেশনাথ মন্দিরের সভাপতি শ্রী বাবু রামকৃষ্ণ সোমানি সহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বেলাল বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই বাংলাদেশ জামায়াতে ইসলামের নৈতিক ও মৌলিক দায়িত্ব, সেটা যে ধর্মেরই হোক যে বর্ণেরই হোক। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মানুষ, আর মানুষ বিপদে পড়লে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদেরকে সাহায্যের জন্য ছুটে যাবে। বিশেষ অতিথির বক্তব্যে শ্রী শ্রী বাবু রামকৃষ্ণ সোমানি বলেন, জামায়াতে ইসলামীর মানুষের প্রতি যে ভালোবাসা যে উদারতা এটি অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে জামায়তের আমির ডাক্তার শফিকুর রহমানের; দেশের মানুষকে নিয়ে যে চিন্তা ভাবনা, তাতে আগামী দিনে দেশ পরিচালনায় এমন লোকই দরকার।
রামকৃষ্ণ সোমানি তার ধর্মের অনুসারীদের লক্ষ্য করে বলেন, আপনাদেরকে জামায়াতে ইসলামী সম্পর্কে জানতে হবে বুঝতে হবে জামায়াতে ইসলামী কখনোই হিন্দু বিদ্বেষী ছিল না।মাহিগঞ্জ থানার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট রবিউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহিগঞ্জ থানা আমির শাহ মোহাম্মদ মহসিন।