সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিকে অবাঞ্চিত ঘোষণা

মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিকে অবাঞ্চিত ঘোষণা

এম কে আই জাবেদ, মুরাদনগর (কুমিল্লা): কুমিল্লার মুরাদনগর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নব-গঠিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ ও পান্টা কমিটি ঘোষণা করেছে বিক্ষুব্ধরা । শনিবার দুপুর ১২টায় মুরাদনগর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এই ঘোষনা দেয় মুরাদনগর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহন কারা শিক্ষার্থীরা।
প্রতিবাদ সমাবেশে ছাত্ররা অভিযোগ করে বলেন, যারা ছাত্র-জনতার আন্দোলনের সময় নিজের জীবন বাজি রেখে মুরাদনগর উপজেলার বিভিন্ন স্থানে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে বাদ দিয়ে আওয়ামীলীগের দোসর ও কিশোর গ্যাং’র সাথে জড়িত রয়েছে এমন অছাত্রদের নিয়ে স্বজনপ্রীতি করে একটি পকেট কমিটি করা হয়েছে। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম আজ আমরাই কমিটির নামে বৈষম্যের শিকার হচ্ছি এবং আন্দোনে যারা সম্মুখ সারিতে ছিলো তাদেরকে বঞ্চিত করে এই কমিটি করা হয়েছে। আমার তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং মুরাদনগর উপজেলায় তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
এমন ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আব্দুর রহমান উজ্জ্বলকে আহবায়ক ও নাহিদুল ইসলাম নাঈমকে সদস্য সচিব করে ২৯৫ সদস্য বিশিষ্ট পাল্টা মুরাদনগর উপজেলা কমিটি ঘোষণা করেন। সিয়াম খাঁনের সঞ্চালনায় বিজ্ঞোভ সমাবেশে বক্তব্য রাখেন- আব্দুর রহমান উজ্জ্বল, নাহিদুল ইসলাম নাঈম, ইব্রাহিম, এনামুল, মেহেদী, সাব্বির, শরীফ, ফাহিম, সাকিব প্রমূখ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত তাৎক্ষণিকভাবে ছাত্র সমন্বয়কদের সাথে যোগাযোগ করতে না পাড়ায় অপর অংশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |