সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

টাঙ্গাইলে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো নিষিদ্ধ ছাত্রলীগ

টাঙ্গাইলে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো নিষিদ্ধ ছাত্রলীগ

অন্তু দাস (হৃদয়), টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত মিছিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিল নিষিদ্ধ জেলা ছাত্রলীগ কয়েকজন নেতাকর্মী। শনিবার (৪ জানুয়ারি) সকাল ৬টায় টাঙ্গাইলে সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।

শহরের নিরালার মোড়ে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনটি। মিছিলটি নিরালারমোড়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জগলু রোড দিয়ে চলে যায়।

এর আগে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয় সংগঠনের নেতাকর্মীরা। ‘জয় বাংলা’স্লোগান দিয়ে মিছিল বের করলেও বেশিক্ষণ অবস্থান করতে পারেনি তারা।

গেল ২০২৪ সালে (৫ আগস্ট) আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম জেলায় কোন কর্মসূচি পালন হলো।

নিষিদ্ধ সংগঠণের হঠাৎকর্মসূচি পালনে হতবাক সাধারণ মানুষ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়াসহ মিছিলেননেতৃত্ব দেয় শহর ছাত্রলীগের সভাপতি ওয়ারেছুল হক তানজীল।

কর্মসূচিতে ৮/১০জন নেতাকর্মীউপস্থিত ছিলেন।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, খবর পেয়ে পুরো শহরে টহল দেওয়া হয়েছে। তবে সংগঠনের কাউকেই পাওয়া যায়নি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |