মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রেপ্তার সব শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের ৫৭ জন শিক্ষক। রোববার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকদের পক্ষে এই প্রতিবাদ জানান তারা। প্রাণহানি, নির্বিচারে গ্রেপ্তার, ছাত্র ও সাধারণ মানুষের হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়,কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে বিগত বেশ কিছু দিন ধরে দেশে চরম অরাজকতা চলছে। এ সময় শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীসহ, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ২০০ জনের অধিক নাগরিককে হত্যা করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে।
পাশাপাশি বর্তমানে আন্দোলন দমানোর লক্ষ্যে দমনপীড়ণমূলক হয়রানি, মামলা ও গণগ্রেফতার জারি রয়েছে। দমনপীড়নের এই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্তত তিনজন ছাত্র- আল- মাশনূন, দ্বিতীয় বর্ষ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ; সায়হাম মাহমুদ, নাট্যকলা বিভাগ ও রমজান শেখ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউ, ১ম বর্ষ কে গ্রেফতার/আটক বা ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি। এদের ছাড়াও আরো কিছু শিক্ষার্থীর খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে। এসব ঘটনা অন্ত্যন্ত অযৌক্তিক ও উদ্বেগজনক।
আমরা বিশ্বাস করি, চলমান আন্দোলনে আমাদের এই ছাত্ররা যদি অংশগ্রহণ করেও থাকেন তা তাদের গণতান্ত্রিক অধিকারের অংশ হিসেবেই করেছেন এবং তারা কোনোভাবেই সহিংসতার সাথে জড়িত নন। এ পরিপ্রেক্ষিতে শিক্ষক হিসেবে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি, সব রকম পুলিশি হয়রানীর নিন্দা জানাচ্ছি এবং তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।পাশাপাশি, আমরা চলমান আন্দোলনকে কেন্দ্র করে আজ পর্যন্ত সংঘটিত সকল হামলা-মামলা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড, গণগ্রেফতার ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ যেই হোক না কেন সকল হত্যাকারীকে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আটক/গ্রেফতারকৃত ছাত্ররাসহ দেশের সকল নিরপরাধ শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।
শিক্ষার্থীদের মুক্তির জন্য ৫৭ জন শিক্ষক দাবি জানিয়েছেন তারা হলেন,১। খ. আলী আর রাজী, সহকারী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ;
২। ড. মোশরেকা অদিতি হক, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ
৩। ড. কাজী মুহম্মদ রাশেদ-নিজাম, সহযোগী অধ্যাপক, পদার্থবিদ্যা বিভাগ
৪। মুহাম্মদ শফিউর রহমান চৌধুরী, সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
৫ । মোহাম্মদ জাহেদ, প্রভাষক, ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
৬। সৈকত দাশ, প্রভাষক(ইংরেজি), আইন অনুষদ
৭। আব্দুল মান্নান, প্রভাষক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER)
৮। ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, অধ্যাপক, বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি
৯। ড. মোহাম্মদ সিরাজ উদ্দিন, অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ
১০। ড. তাপস কুমার ভৌমিক, সহযোগী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ
১১। ড. মোঃ দিদারুল আলম চৌধুরী, সহযোগী অধ্যাপক, ফলিত রসায়ন এবং কেমিকৌশল বিভাগ
১২। মৌরি ঢালী , সহকারী অধ্যাপক, বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি
১৩। মোহাম্মদ রোকন উদ্দিন ফারুকী, সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
১৪। ড. মোঃ আতিয়ার রহমান, অধ্যাপক, বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি
১৫। সায়মা আলম, সহকারী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা
১৬। ড সুনন্দা বৈদ্য , সহযোগী অধ্যাপক,বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি
১৭। ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, প্রফেসর, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
১৮। ড. মুহাম্মদ হাসমত আলী, প্রফেসর, ফাইন্যান্স বিভাগ
১৯। ড. শ্রাবন্তী সাহা, সহযোগী অধ্যাপক,বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি
২০। ড. আদনান মান্নান, অধ্যাপক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি
২১। ড.মোঃ আফতাব উদ্দিন, পিএইচডি, অধ্যাপক
,মানব সম্পদ ব্যবস্থাপনা
২২। ড. নঈম হাসান চৌধুরী , সহযোগী অধ্যাপক ,অর্থনীতি
২৩। ড. সুমন মজুমদার ,সহযোগী অধ্যাপক ,বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি
২৪। এইচ এম কামরুল হাসান, সহযোগী অধ্যাপক , মার্কেটিং বিভাগ
২৫। সাঈদ , প্রভাষক , ডেভেলপমেন্ট স্টাডিজ
২৬। নুসরাত ইয়াছমিন পুষ্প, সহকারী অধ্যাপক
আন্তর্জাতিক সম্পর্ক
২৭.জনাব শামীম নূর (শিক্ষা ছুটি), সহযোগী অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ
২৮.ড. মোঃ ইমাম হোসাইন, সহযোগী অধ্যাপক, মৃত্তিকা বিজ্ঞান বিভাগ
২৯.ড. মুহাম্মাদ তারিকুল হাসান চৌধুরী, প্রফেসর, অর্থনীতি বিভাগ
৩০.ড. মোঃ শহীদুল হক, সহযোগী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
৩১.ড. খাদিজা মিতু,প্রফেসর,নৃবিজ্ঞান বিভাগ
৩২.মোঃশফিকুল ইসলাম,প্রফেসর,মৃত্তিকা বিজ্ঞান বিভাগ
৩৩.জনাব যাকীয়াহ্ তাসনিম,সহযোগী অধ্যাপক,ইংরেজি বিভাগ
৩৪.জনাব গোলাম হোসেন হাবীব, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ
৩৫.জনাব মোঃ মাহবুবুর রহমান,প্রভাষক,লোকপ্রশাসন বিভাগ
৩৬. ড. জান্নাতুল আকলিমা, সহযোগী অধ্যাপক, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ
৩৭.জনাব মোঃ মহিউদ্দিন, সহকারী অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
৩৮.জনাব মুনমুন নেছ চৌধুরী, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
৩৯. মোঃ রফিকুল ইসলাম, প্রফেসর, পদার্থ বিজ্ঞান বিভাগ
৪০.ড. ইকবাল আহমেদ, প্রফেসর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
৪১.ড. শাহাদাত হোছাইন,প্রফেসর,ফাইন্যান্স বিভাগ
৪২.নাজমা জাহান সরকার, প্রভাষক, সমাজতত্ত্ব বিভাগ
৪৩.ড. লুলু ওয়াল মরজান, প্রফেসর, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ
৪৪.জনাব রওশন আক্তার, সহযোগী অধ্যাপক, সাংবাদিকতা বিভাগ
৪৫.জনাব এ. জি. এম. নিয়াজ উদ্দিন,সহযোগী অধ্যাপক,রাজনীতি বিজ্ঞান বিভাগ
৪৬.ড. মোহাম্মদ মামুনুর রশীদ মহিব,সহযোগী অধ্যাপক,প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ
৪৭.ড. ফুয়াদ হাসান,প্রফেসর, মার্কেটিং বিভাগ
৪৮ ড. মোহাম্মদ নাসির উদ্দিন, প্রফেসর, রসায়ন বিভাগ
৪৯.জনাব ফারজানা করিম,সহযোগী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
৫০.ড. মোঃ আলাউদ্দিন মজুমদার, প্রফেসর,অর্থনীতি বিভাগ
৫১.ড. সালমা বিনতে শফিক, প্রফেসর,ইতিহাস বিভাগ
৫২.ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন, প্রফেসর,ওশোনোগ্রাফি বিভাগ
৫৩.আসমা বিনতে হক,প্রফেসর,আইন বিভাগ
৫৪. ড. তানিম জাবিদ হোসাইন, সহযোগী অধ্যাপক, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ
৫৫। ড. মোহাম্মদ হারিসুর রহমান হাওলাদার, অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ
৫৬। ড. মো: কামাল উদ্দিন, সহযোগী অধ্যাপক, মাইক্রোবায়োলজি
৫৭.ড. মোহাম্মদ কামাল উদ্দিন,প্রফেসর, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ