মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নিজেস্ব প্রতিবেদক : রাজনৈতিক ইস্যু না পেয়ে পুরোনো পাকিস্তানি কায়দায় ভারতের বিরোধিতা করছে বিএনপি এমন দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার (২৩ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে দলীয় কার্যালয়ে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, চিরাচরিত পাকিস্তানি কায়দায় ভারতের বিরোধিতা শুরু করেছে বিএনপি। তারা যখন কোনো রাজনৈতিক ইস্যু না পায়, তখনই এই একটা ইস্যু সামনে নিয়ে আসে। বঙ্গবন্ধুর আমলেও করেছে, এখন শেখ হাসিনার আমলে এবারও তাই করছে।