সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সাভারে গুলিতে আরও ১জন শিক্ষার্থী নিহত

সাভারে গুলিতে আরও ১জন শিক্ষার্থী নিহত

জাহাঙ্গীর আলম রাজু,  নিজস্ব সংবাদদাতা:  কোটা সংস্কার আন্দোলনে বিক্ষোভরত শিক্ষার্থীদের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে জানা যায়,নিহত ওই শিক্ষার্থী এমআইএসটিতে অধ্যয়নরত ছিলেন। এছাড়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও গুলি চালাচ্ছেপুলিশ।

উক্ত বিষয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসূফ আলী এর কাছে জানতে চাইলে প্রতিদিনের কাগজ প্রতিবেদক- কে তিনি বলেন,নিহত শিক্ষার্থীর শরীরে গুলির চিহ্ন রয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তিনি আরও বলেন,আহত আরও পাঁচ জনকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীরা বাজার বাসস্ট্যান্ড অবরোধ করে পাকিজা এলাকার দিকে এগিয়ে যান। সেখানে অবস্থান নেয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, পুলিশ এবং বিজিবি সদস্যরা।

কোটা সংস্কার আন্দোলনকারীরা সামনে এগোতে থাকলে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী,পুলিশ এবং বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দেয়। শুরু হয় ইটপাটকেল নিক্ষেপ। আন্দোলনকারীরা মহাসড়-কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ সদস্যরাও আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারসেল নিক্ষেপ ও গুলি চালান। দুপুর ৩টা ৪০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাভার বাজার বাসস্ট্যান্ডে সংঘর্ষ চলছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |