মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
ওসমান হোসাইন, কর্ণফুলী,
চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন শিকলবাহা পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭জুলাই) কর্ণফুলী উপজেলার শিকলবাহা ৪নং ওয়াড়ে অভিযান চালিয়ে ওয়াহেদ মিয়া পাড়ার একটি ভাড়া বাসা থেকে, গাঁজা সহ সাহাব উদ্দিন প্রকাশ সাবু(৩০), পিতা- নবী হোসেন, সাং-শিকলবাহা, ০১ নং ওয়ার্ড, থানা- উপজেলা, কর্ণফুলী, জেলা- চট্টগ্রাম কে গ্রেফতার করা হয়,এসময় তার কাছ থেকে নগদ নয় হাজার টাকা পাঁচটি গাজার পলিথিনে মোড়ানো প্যাকেট গাজা যাহার ওজন ৫ কেজি উদ্ধার করা হয়।
শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোবারক হোসেন,গ্রেপ্তারকৃত যুবক শিকলবাহা ১ নম্বর ওয়ার্ডের মো. নবী হোসেনের ছেলে, মাদক পাচারের গোপন সংবাদ ভিত্তিতে আসামির ভাড়া বাসায় নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. মোবারক হোসেন জানান, গ্রেফতার হওয়া ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলার পর আদালতে সোপর্দ করা হবে।