মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
মোঃ ইলিয়াস হাওলাদার (চট্টগ্রাম): দেশব্যাপী বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস নৈরাজ্য অবরোধ হরতাল সাধারণ মানুষ দিশেহারা হয়ে উঠেছে বাদ যাচ্ছে না তাদের হামলা শিকার থেকে সংবাদকর্মীরাও গত ১৬ ই নভেম্বর রোজ বৃহস্পতি বার চট্টগ্রাম নগরীর ৯ নং ওয়ার্ড আকবর শাহ থানাধীন ইস্পাহানি মোড় এ মশাল মিছিলে বিএনপি জামাতের সন্ত্রাসীরা প্রতিদিনের কাগজের চট্টগ্রাম ব্যুরো প্রধানের গাড়ি ভাঙচুর করেন। এ সময় গাড়িতে থাকা প্রতিদিনের কাগজের উপ-সম্পাদক মোঃ সাইফুউদ্দিন জুয়েল প্রতিদিনের কাগজের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ মনির হোসেন ও গাড়িতে থাকা ড্রাইভার মারাত্মকভাবে আহত হন বিএনপি জামাতের ডাকা হরতাল অবরোধে মশাল মিছিল চলাকালীন মিছিলের থাকা সন্ত্রাসীরা অতর্কিতভাবে প্রতিদিনের কাগজের চট্টগ্রাম ব্যুরো প্রধানের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে ।
প্রতিদিনের কাগজের চট্টগ্রাম ব্যুরো প্রধানের গাড়ি ভাঙচুরের বিষয়টি সাথে সাথে জানা জানি হলে ঘটনাস্থলে আকবর শাহ থানার অফিসার ইনচার্জ সহ পুলিশের একটি টিম এসে এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদেরকে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ বিষয়ে প্রতিদিনের কাগজের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ মনির হোসেন বলেন সাংবাদিক নিরপক্ষ ভাবে তাদের সংবাদ সংগ্রহ করবে এটাই সাংবাদিকের স্বাধীনতা,বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনা সাংবাদিকদেরকে উন্মুক্ত করে দিয়েছেন সংবাদ সংগ্রহ করার জন্য বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করার জন্য সাংবাদিকরা সবসময় মাঠে থাকবেন এটাই সংবাদ কর্মীর কাজ কিন্তু আজ বাংলার মাটিতে সংবাদকর্মীরা বিএনপি জামাতের এই ধরনের অগ্নি সন্ত্রাস ও হরতাল অবরোধ বিভিন্ন সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন তাই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনা কাছে দৈনিক প্রতিদিনের কাগজের পক্ষ থেকে এই ধরনের সন্ত্রাসী হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক বিচারের দাবির অনুরোধ জানাচ্ছি।