মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
আবুল হাসনাত মিনহাজ-চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত সেতু নতুন ব্রিজ এলাকা থেকে এসআই একেএম জালাল উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত্রীকালীন ফুটপেট্রোল ডিউটি করাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ গোলচত্তরস্থ দক্ষিন দিকে ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর হইতে ৩১২০ (তিন হাজার একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
আসামীরা হলেন মোঃ সোলায়মান খান প্রঃ নাহিদ(৩২) আজিজুল ইসলাম প্রঃ মিলন (২২) দ্বয়ের নিকট হইতে ৩১২০ (তিন হাজার একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি যাত্রবাহী বাসের টিকেট উদ্ধার পূর্বক আসামীদ্বয়কে গ্রেফতার করেন।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট তালিকা মূলে জব্দ করা হয়। ৩১২০ (তিন হাজার একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি যাত্রবাহী বাসের টিকেট। আসামীদের নাম ও ঠিকানাঃ মোঃ সোলায়মান খান প্রঃ নাহিদ(৩২) পিতা-দাউদ খান, মাতা-নাছিমা আক্তার প্রঃ নাসরিন, সাং-আইলপাড়া, পাঠানতলী, ভকেশনাল রোড, থানা-সিদ্ধীরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ, আজিজুল ইসলাম প্রঃ মিলন (২২) পিতা-মোঃ আনোয়ার হোসেন, মাতা-রানী বেগম, সাং-পশ্চিম লক্ষীপুর, সালাউদ্দিনের বাড়ী, থানা-লক্ষীপুর সদর, জেলা-লক্ষীপুর, বর্তমানে সাং-আইলপাড়া, পাঠানতলী,এনায়েতনগর, ভুলু মাষ্টারের বাড়ী, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ। গ্রেফতার ০২ জন। গৃহীত ব্যবস্থা (মামলা/জিডি)-বাকলিয়া থানার মামলা নং-১৮ তারিখ-২০/১১/২০২৩খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণী ১০(খ) রুজু হয়। ১১। আইন-শৃংখলা পরিস্থিতিঃ স্বাভাবিক।