মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

চকরিয়ায় ইয়াবা ও ৫০ লাখ টাকার আইস উদ্ধার, আটক ৩

চকরিয়ায় ইয়াবা ও ৫০ লাখ টাকার আইস উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়া উপজেলার  ডুলাহাজারা ইউনিয়নে এলাকায়  রিংভং বন বিভাগের  পাশ্বে থাকা চেকপোষ্টের সামনে পাকা রাস্তার ওপর  অভিযান চালিয়ে  ২০০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল সহ একজন মাদক কারবারিকে  আটক করেছে চকরিয়া থানা পুলিশ।

আটককৃত  আসামী রাজঘাটা, আমিরাবাদ এলাকার দিদারুল আলমের ছেলে  ফাহাদ মাহমুদ দিহান(২৫)। চকরিয়া থানার এসআই জামাল বিষয়টি নিশ্চিত করে  সাংবাদিকদের জানাই ,  ২৪ ডিসেম্বর রবিবার  সকাল  আঁট টায় চেকপোস্টে  ডিউটি চলাকালীন এক  মোটর সাইকেল আরোহীকে সন্দেহভাজন  তল্লাশি চালিয়ে মোটরসাইকেল এর চেসিস  এর ভিতর বিশেষ কায়দায় লুকায়তি করে ইয়াবা বহন করে নিয়ে যাওয়ার  সময় আটক করা হয় । এসময়  আসামির কাছে জিজ্ঞাসাবাদ  জানা যাই যে,  কক্সবাজার হইতে চট্টগ্রামের উদ্দেশ্যে বিক্রি করার জন্য ইয়াবা বহন করছিল।

তবে একইভাবে  আরোও একটি গোপন সংবাদের ভিত্তিতে সকাল নয় টার  সময় একই স্থানে  চেক পোস্ট বসিয়ে  হানিফ পরিবহন নামের একটি বাসে তল্লাশী করে  নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথ  আইসসহ  আরো দুজন মাদক পাচারকারীকে আটক করা হয়।আটকৃত আসামি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খোরিকোলা এলাকার লাতাই চাকমার ছেলে  মেছিং চাকমা (৩০) ও বান্দরবান জেলার আলীকদমের  বিজয় তংচঙ্গা প্রঃ  মং চাকমা (২২) কে আটক করি।

তবে এই সময়  আসামী মেছিং চাকমাকে শালীনতার সহিত নারী কনস্টেবল দ্বারা তল্লাশী করিয়া তাহার শরীরে  বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ  আইস এবং আটককৃত  আসামী বিজয় তংচঙ্গা প্রঃ  মং চাকমা (২২)  এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হইতে ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ  আইস উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। ১০০ গ্রাম আইস এর মূল্য অনুমান ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা। জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় যে, টেকনাফ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বিক্রি করার জন্য আইস বহন করছিল। এ বিষয়ে চকরিয়া থানায় আসামীদের বিরুদ্ধে  নিয়মিত  মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |