মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
মোঃ খাইরুল ইসলাম, মুরাদনগর: কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা কাজী বাড়িতে শরিফা বেগম মহিলা দাখিল মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। রবিবার বাদ যোহর নব-নির্মিত মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কাজী মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত হয়ে উদ্বোধন ও দোয়া পরিচালনা করেন বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ আমীর ও সোনাকান্দা দরবার শরীফের পীর মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সোনাকান্দা দারুল হুদা কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস আল্লামা মোতালেব হোসাইন সালেহী, আরবী বিভাগের প্রভাষক মাওলানা মোঃ হামিদুর রহমান, ফকিহ মাওলানা মোঃ সাইফুর রহমান।
মাওলানা রবিউল হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: দেবিদ্বার এবিএম গোলাম মোস্তফা কলেজের ভারপ্রাপ্ত মাজহারুল হক মামুন, শ্রীকাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ বশীর, মাদ্রাসা কমিটির সদস্য সচিব হাজী গোলাম মোস্তফা, শ্রীকাইল হাই স্কুলে প্রাপ্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন, সোনাকান্দা দারুল হুদা মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মফিজুল ইসলাম, মোঃ রুহুল আমিন, সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, মাদ্রাসা কমিটির সদস্য মোজাম্মেল হক নাছির, এলাকার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে হাজী আব্দুল মতিন, মোঃ নুরুল ইসলাম, হাজী জুলহাস, হান্নান সরকার মেম্বার, আব্দুল আউয়াল সওদাগর, রফিকুল ইসলাম বেগ, বাহরুল আলম, গোলাম কিবরিয়া প্রমূখ উপস্থিত ছিলেন। নব-নির্বাচিত শরীফা বেগম মহিলা মাদ্রাসা এবছর প্রতিষ্ঠা করেন আমেরিকা প্রবাসী সোনাকন্দা গ্ৰামের কাজী নূর মোহাম্মদ। এই মাদ্রাসাটি মহিলা শিক্ষিকা দ্বারা ইসলামী শরীয়ত সম্মত পর্দা ব্যবস্থার মধ্যে পরিচিত হবে বলে জানিয়েছেন।